1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১হাজার চারা বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১হাজার চারা বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুুর।।
মাদারীপুর জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সোমবার সকালে চারটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় সদস্যদের মাঝে বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষে ফলজ ও ভেষজের চারা বিতরণ করা হয়েছে।
এসময় মাদারীপুর ২০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মো. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকের মাঝে ১হাজার বিতরণ করেন।

এসময় মো. কামরুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি জেলায় এই বৃক্ষরোপন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। আমরাও মাদারীপুুর জেলায় চারটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ৫টি করে মোট ১হাজার ফলজ ও ভেষজ চারা বিতরণ করেছি। তাছাড়া আমি নিজেও ফলজ চারা রোপন করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ জাহিদ হোসেনসহ মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন