1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মুজিব বর্ষ উপলক্ষে জেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

মাদারীপুরে মুজিব বর্ষ উপলক্ষে জেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন।

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৫৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-মাদারীপুর।।

লাগাও গাছ,বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাদারীপুর জেলা শাখা বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন।

শনিবার সকাল ১১ ঘটিকায় মাদারীপুর কলেজ মাঠ,ছাত্র ও ছাত্রী হোস্টেল এবং কলেজ ক্যাম্পাসে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজ অধ্যক্ষ রেবতী মোহন সরকার সহ আরো শিক্ষকবৃন্দ,মাদারীপুর জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ আতাহার সরদার এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান। উদ্বোধন শেষে ৭ম চীন মৈত্রী সেতু ( আচমত আলী খান সেতু ) সংলগ্ন মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সহ সভাপতি রিজেন, আবদুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, নজরুল ইসলাম মনির, প্রচার সম্পাদক আব্বাস উদ্দীন, দপ্তর সম্পাদক আবু সাইদ রেজা, জেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক নান্নু মুন্সী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক মামুন, যুবলীগ খোকন উকিল, সহ সম্পাদক আবদুল্লাহ আল তুহিন,জেলা যুবলীগ এস এম আরাফাত হাসান সহ যুবলীগ নেতৃবৃন্দগন।

উক্ত কর্মসূচিতে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ ও এর অধীনস্থ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ও ওয়ার্ড নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসুচী সমাপ্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন