1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর একাধীক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুর একাধীক মাদক মামলার আসামী গাঁজাসহ আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
মাদারীপুর বুধবার রাতে একাধীক মাদক মামলার আসামী মো. আশিক মেল্লাকে (২৬)গাঁজাসহ আটক করেছে র‌্যাব আট। মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া মাছ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সে সদর উপজেরার চর খাগদী এলাকার মিজানুর রহমান মোল্লার ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৫ জুলাই মাদারীপুর জেলার সদর থানাধীন চরমুগুরিয়া মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একাধীক মামলার আসামী মোঃ আশিক মোল্লাকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে,গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন