1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহার সহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার(০৮এপ্রিল) দুপুরে এসএসসি ২০২৬/২৭ বছর ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের একপাশে দাড়িয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন, সিলেবাস-কারিকুলাম পালটানো সহ নানা কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারিনি। এরই মাঝে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করা হবে। আমাদের দাবি এসব পরিবর্তন করতে হবে। যদি এসব পরিবর্তন করা না হয় তাহলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এর আগে, পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন