1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও'র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার, টঙ্গীবাড়ী.

নবযোগদানকারী টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সাথে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সকল কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম রাজু, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন