1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রনি আহম্মেদ নিপুল ,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পরবর্তীতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে জব্দকৃত জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “জাটকা নিধন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মাছগুলো নষ্ট না করে মানবিক কারণে এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন