1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুদ্ধ অবসানে পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র দুই স্তরের একটি পরিকল্পনা পেয়েছে। এই প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। খবর স্কাই নিউজের।

যুদ্ধ শেষ করার জন্য চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এ পরিকল্পনা অনুযায়ী একটি প্রাথমিক যুদ্ধবিরতি হবে।

সূত্র জানায়, সব বিষয়ে আজ একমত হতে হবে। দেশ দুটির মধ্যে হওয়া প্রাথমিক বোঝাপড়া নিয়ে পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত একটি সমঝোতা স্মারক তৈরি করা হবে। উভয় দেশের মধ্যে আলোচনার বিষয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো পাকিস্তান

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবেন এবং পুরো দেশকে উড়িয়ে দেবেন।

যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াসহ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বড় পরিসরে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ১৫ থেকে ২০ দিন সময় দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই চুক্তিটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত হবে। এ চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির জন্য একটি আঞ্চলিক কাঠামো গঠন করা হবে এবং বিষয়টি চূড়ান্ত করতে ইসলামাবাদে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্রটি জানায়, চূড়ান্ত চুক্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত সম্পদ ছাড়ের বিনিময়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার বিষয়ে ইরানের অঙ্গীকার চাওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন