1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর পুলিশের মাধ্যমে ৩ বছর পর নিখোঁজ শিশু উদ্ধার, বাবার জিম্মায় হস্তান্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

মাদারীপুর পুলিশের মাধ্যমে ৩ বছর পর নিখোঁজ শিশু উদ্ধার, বাবার জিম্মায় হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পুলিশের মানবিক উদ্যোগে আবেগঘন পুনর্মিলন
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে তিন বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ৫টার দিকে শিবচর থানাধীন শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকা থেকে স্থানীয় কয়েকজন যুবক ১২ বছর বয়সী ইদ্রাস মিয়াকে থানায় নিয়ে আসে। তারা জানায়, শিশুটি উৎরাইল বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল এবং নিজের নাম ইদ্রাস ও বাবার নাম সজিব ছাড়া আর কোনো পরিচয় দিতে পারছিল না।
শিবচর থানা পুলিশ জানায়, শিশুটির পরিচয় শনাক্তে তারা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেয়। উপজেলা সমাজসেবা অফিস এবং স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ইদ্রাস মিয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
পুলিশের এ প্রচেষ্টার ফলে খবর পৌঁছে যায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা সজিব মিয়ার কাছে। পরে তিনি শিবচর থানার অফিসার ইনচার্জের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন এবং স্বজনদের নিয়ে দ্রুত শিবচরের উদ্দেশ্যে রওনা দেন।
রাত প্রায় ১০টার দিকে শিবচর থানায় পৌঁছে সজিব মিয়া তার ছেলেকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর বাবা-ছেলের এই মিলন মুহূর্তে উপস্থিত সকলের চোখে জল চলে আসে।
পুলিশ আরও জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ীর আনন্দ বাজার এলাকায় যাওয়ার পথে ইদ্রাস মিয়া নিখোঁজ হয়। এরপর থেকে তার পরিবার তাকে খুঁজে ফিরছিল।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ইদ্রাস মিয়াকে তার পিতা সজিব মিয়ার জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাদারীপুর জাহাঙ্গীর আলম বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। হারিয়ে যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে পুলিশ সর্বদা সক্রিয় থাকবে।
উদ্ধার হওয়া শিশুর পরিবার শিবচর থানা পুলিশসহ মাদারীপুর জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন