1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে চা পাতা কেটে নেয়ার অভিযোগ যুবদলের সভাপতি বিরুদ্ধে , প্রতিবাদে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ কলমায় খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান নির্মাণকাজে বাধার অভিযোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পঞ্চগড় পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস

পঞ্চগড়ে উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে চা পাতা কেটে নেয়ার অভিযোগ যুবদলের সভাপতি বিরুদ্ধে , প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের নির্দেশে কাঁচা চা পাতা কেটে নেয়ার অভিযোগ উঠেছে চাকলাহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলীর বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রাম এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
এতে ভুক্তভোগী হাবিবুর রহমান, রাজিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ভূক্তভোগীর পরিবার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পঞ্চগড় সদর উপজেলার ভান্ডারুগ্রাম এলাকার ওবায়দুর রহমান কাঁচা চা পাতার দাম না থাকায় ২০২৪ সালের ২২ আগষ্ট সাড়ে ৫ বছরের জন্য ২১০ শতক জমি চা বাগান সহ লিজ দেন একই এলাকার হাবিবুর রহমানকে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত চা বাগান তৈরী করে চা পাতা উৎপাদন ও বাজারজাত শুরু করেন হাবিবুর। তবে বর্তমানে কাঁচা চা পাতার দাম বাড়ায় বাগান দখলে নিতে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের দারস্থ হন বাগান মালিক ওবায়দুর। পরে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বাগান নিজের দাবি করেন। এসময় চা বাগানে গেলে প্রাণনাশের হুমকি দেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলী। পরে বুধবার সকালে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রদানের নির্দেশে দলবেঁধে কাঁচা চা পাতা কাটতে শুরু করেন মনসুর আলী। এই ভুক্তভোগী সহ স্থানীয়রা বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় মনসুর আলী সহ অন্যান্যরা পালিয়ে যায়। তবে বিষয়টি পুলিশকে জানালে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ নানা হুমকি দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ভুক্তভোগীরা। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে বলে দাবি করেন। একই সাথে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য সুদৃষ্টি কামনা করেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন