1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন, এলাকায় চাঞ্চল্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক

বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর):

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও তাকে ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮) নামে এক যুবক। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (পহেলা এপ্রিল) সরেজমিনে জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে গত মঙ্গলবার থেকে প্রেমিকা অনুশীলা বাড়ৈর বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিৎ বাড়ৈ। তিনি একই উপজেলার বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে।

বিশ্বজিৎ বাড়ৈ দাবি করে জানান, অনুশীলা বাড়ৈ (২৩)-এর সঙ্গে তার প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। তিনি ওই বিয়ের সামাজিক স্বীকৃতি দাবি করছেন।

তিনি আরও বলেন, “অনুশীলার পড়ালেখার জন্য আমি প্রায় ১৫-২০ লাখ টাকা খরচ করেছি। আমরা ঢাকায় একসঙ্গে বাসা ভাড়া করে দীর্ঘদিন থেকেছি। বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের অনেকেই জানেন। সম্প্রতি সে নার্সিং শেষ করে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেওয়ার পর থেকে আমার সঙ্গে দূরত্ব তৈরি করে এবং কয়েকদিন ধরে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে আমি এখানে অনশনে বসেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।”

অন্যদিকে অনুশীলা বাড়ৈ বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, তবে আমাকে জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছে। এক সপ্তাহ আগে আমি তাকে ডিভোর্স দিয়েছি। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা নেই।”

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা জানান, ছেলে-মেয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং পারস্পরিক সম্মতিতে তারা গোপনে বিয়ে করেছেন বলে এলাকায় প্রচলিত রয়েছে। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন,
“ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন