1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুনামগঞ্জবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মিজানুর রহমান চৌধুরীর ঈদ শুভেচ্ছা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

সুনামগঞ্জবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মিজানুর রহমান চৌধুরীর ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।
তিনি ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীসহ সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের শিক্ষা আমাদের হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার থেকে দূরে রেখে একটি মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।
মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, দীর্ঘ দেড় যুগ পর শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারা দেশের মানুষের জন্য আশার বার্তা। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয়তাবাদী আদর্শের প্রেরণাদাত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ছাড়া এবারের ঈদ উদযাপন নেতাকর্মীদের জন্য বেদনাদায়ক। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও সমৃদ্ধির পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
শেষে তিনি সকলকে ঈদের শিক্ষা সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান এবং সুনামগঞ্জ জেলাকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন