1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুরিয়ার সার্ভিসে মানুষ আনার অভিযোগে লাখ টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুরিয়ার সার্ভিসে মানুষ আনার অভিযোগে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা থেকে রাজশাহী নগরীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষে আনার অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসকে বুধবার (২৫ মার্চ) এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা জানান, করোনা আতঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে আহমেদ কুরিয়ার সার্ভিস কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসে। বিষয়টি অবগত হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী জরিমানা প্রদান করেন।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন