1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে সরকারি নির্দেশ না মেনে খাল দখল করে ব্রিজ নির্মাণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে সরকারি নির্দেশ না মেনে খাল দখল করে ব্রিজ নির্মাণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দস্তন পশ্চিম পাড়া এলাকায় অপরিকল্পিত ভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি পানি নিষ্কাশনের বিগ্ন ঘটবে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের দস্তন পশ্চিমা পাড়ার কাঁঠালীয়া খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন দস্তন গ্রামের বাসিন্দা মৃত. ইয়াকুব মোল্লার ছেলে আলমগীর হোসেন ও তার ৩ ভাই। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। তবে এই অবৈধ দখলের কোনো সুরাহা পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, ব্রিজটি নির্মাণ হলে খালটি পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। আর ব্রিজের পিলারে গোড়ায় বাঁধা তৈরি হয়ে খাল বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পড়বে।

সরজমিন গিয়ে দেখাযায়, কাঁঠালীয়া খালটির মাঝে ও দুপাশে আরসিসি পিলার করে আলমগীর মোল্লা তার বাড়ির সামনে সরকারি খাল দখল দিয়ে অপরিকল্পিত ভাবে ব্রিজ নির্মাণ কাজ করছেন।

এই অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের সম্পর্কে জানার জন্য আলমগীর মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ছোট ভাই হাফিজুর মোল্লা উপস্থিত হন।

সরকারি খাল বেক্তিগত ভাবে অবৈধ ব্রিজ নির্মাণ সম্পর্কে জানতে চাইলে হাফিজুর মোল্লা বলেন, বিষয়টি আমরা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাকে জানিয়েছি। আমাদের ক’য়েক বাড়ির যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নের নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে আপনারা এসেছেন, দেখে গেলেন। আমি ইউএনও স্যারকে জানাবো। নির্মাণাধীন ব্রিজটি বেক্তিগত ভাবে করার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা ইন্জিনিয়ার বা পানি উন্নয়ন বোর্ডের কাউকে জানানো হয়েছে কী না প্রশ্নে বলেন, না কাউকে জানানো হয়নি তবে জানাবো।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বেক্তি উদ্যোগে সরকারি খালের উপরে জনসার্থে ব্রিজ নির্মাণ করা জাবে, তবে পানি প্রবাহ এবং নৌ চলাচলের পথ স্বাভাবিক রাখতে হবে। এমন ভাবে কোনো ব্রিজ করা জাবে না যার জন্য পানি চলাচল ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করে এবং খাল বন্ধ হয়ে পড়বে। তবে ব্রিজ নির্মাণের পূর্বে অবশ্য যাথাযথ্য কর্তৃপক্ষে জানাতে হবে। কৃষি কাজের ক্ষতি হয় এমন কোনো ব্রিজ বা কাজই করা জাবেনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন