1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে সাখাওত হোসেন শেখের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে সাখাওত হোসেন শেখের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার মুন্সীগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওত হোসেন শেখ এর ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি উপজেলার প্রায় ১৭০০ মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষজন এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে উপস্থিতরা মনে করেন। স্থানীয়রা জানান, প্রতি বছরই সাখাওত হোসেন শেখ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে থাকেন।

পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তার এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ জাহাঙ্গীর আলম বাবুল, উপজেলা যুব দলের সদস্য সচিব মহসিন খান বাবু, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকতার মোল্লা, বেতকা ক্লাবের সভাপতি কামাল মোল্লা,খিলপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন দেওয়ান,চাঙ্গুরী ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর বেপারী, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, মজিবুর মেম্বার, হাশেম মেম্বার,বারেক বেপারী, হাসেম সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন