1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা চেষ্টায় মামলা, গ্রেফতার হয়নি অভিযুক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

নবীনগরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা চেষ্টায় মামলা, গ্রেফতার হয়নি অভিযুক্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেনকে (৩০) জবাই করে হত্যা চেষ্টায় একিই এলাকার মো. নাজিম (৩০) কে আসামী করে ভুক্তভোগীর মা কুহিনুর বেগম (৫১) নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ আনুমানিক সকাল ৮ টার দিকে বাসায় থাকা নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে মো. নাজিম ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের বাড়ির ছাদ বেয়ে ঘরে ঢুকে মোশারফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় জবাই কালে মোশারফ হোসেনের চিৎকারের সবাই রুমে ঢুকে। এ সময় মো. নাজিম ভয় দেখিয়ে সবাইকে ফাঁকি দিয়ে ঘর থেকে তৎক্ষনাৎ পালিয়ে যায়। পরে মোশারফ হোসেনকে গলা কাঁটা অবস্থায় নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকায় রেফার করেন। এ ঘটনায় মোশারফ হোসেনের গলায় ৪৮ টি সেলাই করতে হয়েছে বলে জানা যায়। পরে গত ১৩ মার্চ রাতে ঢাকা থেকে ফিরে মোশারফ হোসেনের মা বাদী হয়ে নবীনগর থানায় এ অভিযোগ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, এছাড়া ঘটনার খবর পেয়ে আমাদের বিট পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। আমরা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের জন্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন