1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জয়া পেলেন ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

জয়া পেলেন ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পুরস্কার পাওয়া জয়া আহসানের জন্য মোটও নতুন ঘটনা নয়। অভিনয় নৈপুণ্যে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারসহ বহু পুরস্কার। ওই সাফল্যের তালিকায় যোগ হলো ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডের ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার। কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন জয়া আহসান।

অনলাইনেই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’। ভারতের ‘হ্যালো’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।

পুরস্কারের বিষয়ে জয়া আহসান বলেন, প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।

কলকাতার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া।

গত বছরের ১০ মে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কণ্ঠ’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন