1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে "এক পরিবার ফাউন্ডেশন" এর পক্ষ থেকে অসহায় পরিবার মাঝে ঢেউ টন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

কালকিনিতে “এক পরিবার ফাউন্ডেশন” এর পক্ষ থেকে অসহায় পরিবার মাঝে ঢেউ টন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ প্রদান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম:

মাদারীপুরের কালকিনিতে অসহায় পরিবার মাঝে ঢেউ টন, ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি ও নগদ অর্থ প্রদান করেন “এক পরিবার ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মো: মাসুদ হাওলাদার। মাহে রমজানে রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এলাকার এমন অসহায় ৯ জন বেকার যুবক, অসহায় ২ বৃদ্ধা মহিলা ও মসজিদে সিমেন্ট উপহার হিসেবে দেন।

উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার ইঞ্জিনচালিত ৫টি ভ্যানের চাবি ও কাগজপত্র, অসহায় ২ টি পরিবারের মাঝে দুই বান ঢেউ টিন, চার জন বেকার যুবককে দুই লক্ষ নগদ টাকা ও একটি মসজিদ নির্মানের কাজের জন্য ৫০ বস্তা সিমেন্ট উপহার হিসেবে প্রদান করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার দুবাই প্লাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ৫ বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ৫ টি ভ্যানগাড়ি, অসহায় ২ বৃদ্ধা মহিলাকে ২ বান ঢেউ টিন ও আরো চার জন বেকার যুবককে ব্যবসা করার জন্য নগদ ২,০০,০০০/ ( দুই লক্ষ টাকা) উপহার হিসেবে প্রদান করেন। এসময় তিনি মসজিদে ৫০ বস্তা সিমেন্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা বেপারী, এক পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন