1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা সমন্বিতভাবে জামালপুরকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করবো -প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

আমরা সমন্বিতভাবে জামালপুরকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করবো -প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমরা জামালপুরের মানুষ যে অবহেলিত ছিলাম, নিগৃহীত ছিলাম, আমাদের পাঁচটি আসনেই অনেক গরীব অঞ্চল রয়েছে, অনেক চরাঅঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলে উন্নতি সাধন করে আমরা সমন্বিতভাবে একসঙ্গে, একযোগে জামালপুরকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করবো।
শনিবার বিকেলে ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা আপনারা যাতে উপভোগ করতে পারেন এবং জামালপুরের নেতৃবন্দ যারা রয়েছেন, গত ১৭ থেকে ১৮ বছর এতদিন যে তারা কষ্ট করেছেন, তার যাতে একটা সমাপ্তি ঘটে। এ জন্য সমন্বিতভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে আমাদের দলের কাজ করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান যেন জনবান্ধব হয়, আমাদের গণতন্ত্র যেন এমনভাবে ফিরে পায়, যে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো যেহেতু কৃষক, ফ্যামিলি কার্ড এবং ভিজিএফ কার্ডসহ অন্যান্য সুবিধাদী প্রধানমন্ত্রী যে ঘোষনা করেছেন সেগুলো যাতে আমরা বেশি করে এনে অসহায়দের মাঝে বিতরণ করতে পারি। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন জামালপুর জেলা হেফাজত ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন