1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে উপজেলা বিএনপির আহবানে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে উপজেলা বিএনপির আহবানে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির:

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচন পরবর্তী জামাত-শিবির কর্তৃক যুবদল নেতা কাকন ও মশিউর এবং জাসাস নেতা ফিরোজ ও জিয়াসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনায় বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ীঘর ভাঙচুর ও হত্যার উদ্দ্যেশে জখম-ভয়ভীতি প্রদর্শনসহ অগ্নিসংযোগের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪শে ফেব্রুয়ারী মঙ্গলবার ইফতার পূর্ব বিকালে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে ওভারপাস এর নিচে এক সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ মৌদী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,মিজানুর রহমান নিক্সন,ফুয়াদ সরকার,মামুন সরকার,সদস্য সচিব রাজু আহমেদ,পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ,
সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম মমিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা,সদস্য্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান,জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম হানিফ,উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়,সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মেজবাহ আহমেদ
প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান সরকার,পৌর ছাত্রদল আহবায়ক শাওন সরকার ও সদস্য সচিব আকাশ কবির পায়েল।

কৃষকদল,শ্রমিকদল ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলাকারিদের চিহৃিত করে তাদের দ্রুত গ্রেফতারসহ
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন