1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীয়তপুরে সরকারী কর্মকর্তাদের সাথে সাংসদের মতবিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শরীয়তপুরে সরকারী কর্মকর্তাদের সাথে সাংসদের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মফিজুর রহমান রিপন শরীয়তপুর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  নবনির্বাচিত শরীয়তপুর-১ আসনের  সংসদ  সদস্য  সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ  ও শরীয়তপুর-৩ আসনের  সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহমেদ অপু  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মিলিত ভাবে শরীয়তপুর জেলা প্রশাসনসহ   সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়  করেছেন ।

শরীয়তপুর  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  সোমবার বেলা ৩টায়  জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম সভাপতিত্বে   এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মতবিনিময় সভায়  জেলার সার্বিক উন্নয়ন, চলমান বিভিন্ন  প্রকল্পের কাজের অগ্রগতি, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
এসময় সংসদ সদস্যগণ জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করে  সমন্বিতভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করে,  ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাস্তবায়নে সহযোগিতা আশা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন