1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে সংসদীয় নির্বাচনে বিএনপি’র নেতাকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ রাজিব ভূইঁয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নবীনগরে সংসদীয় নির্বাচনে বিএনপি’র নেতাকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ রাজিব ভূইঁয়া

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে স্থানিয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের কতিপয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিনের কৃষক দলের নেতা ও অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বিএনপি’র এমপি পদ প্রার্থী আবু হাসনাত আলম ভূইঁয়া রাজিব।

রবিবার বিকেলে ( ২২ ফেব্রুআরি ২০২৬ খ্রিষ্টাব্দ) পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় ও স্থানিয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভাকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনে কতিপয় নেতাদের অসহযোগীতা, বিরোধীতা, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ জাতীয়তাবাদী আর্দশের বিরোধীদের জয়ী করতে মরিয়া হওয়া স্থানিয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি এ কথা বলেন।

এছাড়া তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, পর্দার আড়ালে বসে ষড়যন্ত্র করা কিছু বড় নেতা ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ধানের শীষের প্রার্থী এড: এমএ মান্নান সাহেবের বিপক্ষে কাজ করেছেন। নির্বাচনের পর দেখতে পাচ্ছি অনেকে জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর পক্ষে অনেক নীতি কথা বলেছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। নিজের স্বার্থের জন্য দলের বিরুদ্ধে যে কোনো কাজ করা আপনাদের পক্ষে সম্ভব।

উনার ফেসবুক পোস্টে অনেকে-ই সমর্থণ জানিয়ে কমেন্ট ও শেয়ার করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন