1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

তেরখাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবস টি উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার(ভূমি)এস এম নুরুন্নবী, সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য আপা তাসলিমা খাতুন, তেরখদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক

তরফদার মিরাজ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক শম্পা সাহা। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসারগণ,শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন