1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী সংবাদদাতা:

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার হান্নান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন আহমেদ, সিনিয়র সাংবাদিক টিটু চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন