1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে এই হামলা চালানো হয়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, নিহতদের একজন ছিলেন সিরিয়ার নাগরিক খালেদ মোহাম্মদ আল আহমাদ।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করে, লেবাননে সক্রিয় প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননের মাজদাল আনজার এলাকায় এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পিআইজে দখলদার ফিলিস্তিনি ভূখণ্ডে সক্রিয় একটি সশস্ত্র সংগঠন। গাজায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা হামাসের সঙ্গে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লারও মিত্র।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ।

২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরবর্তী এক বছরে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের হিসাবে, এই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২১ জন নারী ও ১৬ জন শিশু।

এ ছাড়া ওই সময়ে ইসরায়েলি বাহিনী অন্তত ১১ জন লেবাননের বেসামরিক নাগরিককে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত মাসে লেবানন জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেছে। এতে বারবার ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে ইসরায়েলের হামলা বন্ধ এবং দেশটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন