1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় সালথা উপজেলা জামায়াত ইসলামীর অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, সকাল হলে ভোটগ্রহন। আমার নির্বাচনী এলাকায় রিকশার কর্মীদেরকে প্রতিপক্ষ বিএনপির লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে খবর আসছে। আমার এজেন্টদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে রিকশার এজেন্ট হলে তাদের বাড়ি ঘরে হামলা করা হবে। নির্বাচনের পরে বাড়ি থাকতে দেয়া হবে না। এমতাবস্থায় আগামীকাল ভোট কেন্দ্রে আমার এজেন্টগণের উপর হামলা হওয়ার আশংকা করছি।

তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষের লোকজন কেন্দ্র দখলেরও হুমকি প্রদান করছে। তারা ধানের শীষ ছাড়া অন্য কোন লোকদের এজেন্ট পেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে, কেন্দ্র দখল করবে বলেও শুনা যাচ্ছে।

তিনি রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এদিকে, আজ বিকালে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রতিদ্বন্ধী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন। এসময় সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করে বলেন,  প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হুমকি-ধামকির অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় নাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন