1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৮৫(শার্শা১) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিলো, ন্যায়বিচার পদদলিত হয়েছিলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে—যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ। মাওলানা আজীজুর রহমান আরও বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর,বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওল ৷

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন