1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে আবদু মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

নবীনগরে আবদু মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান ওরফে আবদু মিয়া উকিল এর ৮৭তম মৃত্যূ বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলি মাঠে মৃত্যু বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মৌলভী আবদুস সোহবান ওরেফ আবদু মিয়া উকিল তৎকালিন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর দেওয়ানী আদালতে উকালতির সূত্রে পাশবর্তী কুমিল্লা জেলার মুরাদনগর থেকে এসেছিলেন। উকালতির পাশাপাশি তিনি স্থানিয়দের সহায়তায় নবীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে ১৮৯৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখানকার শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার বিস্তার ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আজ শত বর্ষ ধরে এই বিদ্যালয়টি আলোর বর্তিকা ছড়িয়ে যাচ্ছে।

এ সময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন