1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় কর্মচারীদের ৯ম পে-স্কেল জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কলম বিরতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :

তেরখাদায় কর্মচারীদের ৯ম পে-স্কেল জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কলম বিরতি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তেরখাদা, খুলনার উদ্যোগে ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে স্ব-স্ব কর্মস্থলে আজ সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসারের সি, এ যথাক্রমে আবু হোজায়ফা, মোঃ রুবেল শেখ, মোঃ ইমাম উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মচারী যথাক্রমে মোঃ আনোয়ার হোসেন, শেখ নুরুজ্জামান, শেখ নুরুন্নবী, মোঃ আব্দুল আলীম, মোঃ মাসুদ মুন্সী, কাজী সাইফুল ইসলাম, মোঃ শহীদুল্লাহ, মোঃ মঞ্জুর হোসেন, সুজন পাল, সাথী মন্ডল, ফারজানা খাতুন, সাকুরা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহফিল, মোঃ আল আমিন, মোঃ আমিনুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুস সালাম, মোঃ মাহতাব হোসেন, লিপন, তরফদার রেজাউল কবির, রবিন্দ্রনাথ বিশ্বাস, শাহীন, মশিউর রহমান, মোঃ মিলন, মামুন, শামীমা ইয়াসমিন, বিথিকা পাত্র, শামসুন্নাহার, মোঃ ইকবাল হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ রুবেল মোল্যা, মোঃ মনিরুজ্জামান। সমাবেশে বক্তারা সরকারের কাছে অবিলম্বে নির্বাচনের পূর্বেই তাদের ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন