1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শায় ইউনিয়ন বিএনপির সহ সভাপতির নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ ৬ জনের জামায়াতে যোগদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শার্শায় ইউনিয়ন বিএনপির সহ সভাপতির নেতৃত্বে ইসলামী আন্দোলন সহ ৬ জনের জামায়াতে যোগদান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা:

যশোরের শার্শার রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার বিকালে উপজেলার গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন মেম্বারসহ ৬ জন নেতাকর্মী শার্শা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন।

যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জাময়াতের সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন,
জামায়াত ইসলামীর প্রতি আস্থা বিশ্বাস ও আগামীতে জামায়াত যে দেশ পরিচালনা করবে এ কারনে দলে দলে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছে। নির্বাচনে আগে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি,ইসলামি আন্দোলন ও অনান্য দল থেকে আরো অনেকে জামায়াতে ইসলামীতে যোগদান করবে।

নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মুঠোফোন জানান,জামায়াতে যোগদানকারী জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন