1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামাল উদ্দীন, কক্সবাজার:

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর অপরূপ টিভির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম রুবেল, যুগ্ম সম্পাদক ফোরকান সিকদার, আল-আমিন, গাজী শাহরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলীকে আহবায়ক এবং মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরে সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র ও নবীন সাংবাদিকবৃন্দ, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।####

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন