1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিদ্যুৎতের খুটিবোঝাই ট্রলির ধাক্কায় কাঠমিস্ত্রি মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে বিদ্যুৎতের খুটিবোঝাই ট্রলির ধাক্কায় কাঠমিস্ত্রি মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুর শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে সোমবার সকাল ৯টার দিকে বিদ্যুৎতের খুঁটি নিয়ে যাওয়া বড় ট্রলির চাপায় বিপরীত দিক থেকে বাই সাইকেলে করে আসা লিটন হাওলাদার (২৬) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মাদারীপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মস্তফাপুর থেকে একটি বড় ট্রলি বিদ্যুতের খুঁটি নিয়ে ঝাউদি এলাকার দিকে যাচ্ছিল। অপরদিকে লিটন হাওলাদার নামে এক যুবক বাই সাইকেল নিয়ে শহরের দিকে আসতেছিল। শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে বাই সাইকেল আরোহী যুবককে ট্রলিটি চাপা দিলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির শ্রমিকের কাজ করতো। মারা যাওয়া যুবক ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের খলিল হাওলাদারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। টলি চালক পলাতক রয়েছে। পুলিশ ট্রলিটিকে আটক করেছে।
মাদারীপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইঞ্জিয়ার মো. সাখাওয়াত হোসেন বলেন, পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সকালে একটি বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রলির ধাক্কায় এক যুবক মারা গেছে। আমরা যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ট্রলি চালক পলাতক রয়েছে। ট্রলিটিকে আটক করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন