1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর নির্বাচনি এলাকায় অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুর সদর নির্বাচনি এলাকায় অনুসন্ধান ও বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকা ১৪২, জামালপুর-০৫ (জামালপুর সদর উপজেলা)-এ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে নিয়মিত সরেজমিন পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জামালপুর সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোঃ ইকবাল মাহমুদ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কমিটির কার্যক্রম শুরু করেন।
এরই ধারাবাহিকতায় তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অদ্য জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদর উপজেলার নান্দিনা, শরীফপুর ও রানাগাছা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
মাঠপর্যায়ে অনুসন্ধান কমিটির কার্যক্রমে সাধারণ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন ও সার্বিক পরিবেশ নিয়ে সরেজমিনে খোঁজখবর নেন কমিটির প্রধান।
অনুসন্ধান কমিটির টিমের সদস্য ও অর্থঋণ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ওয়াহিদুজ্জামান (রবিন) জানান, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত। প্রতিদিনই কমিটির টিম মাঠে বের হয়ে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী, র‌্যাব, সেনাবাহিনীসহ স্ট্রাইকিং ফোর্স সার্বিকভাবে অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সহযোগিতা করছে। বর্তমানে জামালপুর সদর উপজেলায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূলে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অনুসন্ধান ও বিচারিক কমিটির এই নিয়মিত মাঠপর্যায়ের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন