1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যশোর ৮৫/১-শার্শা আসনে ভোটের মাঠে এগিয়ে বিএনপির প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

যশোর ৮৫/১-শার্শা আসনে ভোটের মাঠে এগিয়ে বিএনপির প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল সংবাদদাতা :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোটের মাঠ এখন সরগম।  যশোর ৮৫/১-শার্শা  আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমতে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

নির্বাচনী প্রচারণায় তিনি দিন-রাত এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ শক্তি। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা ও বেনাপোলের মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আলহাজ্ব নুরুজ্জামান লিটন এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সরেজমিনে, বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বর্তমান সময়ে যশোর ৮৫/১ শার্শা আসনে জনমতের বিচারে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে৷ আলহাজ্ব নুরুজ্জামান লিটন

একজন “হেভিওয়েট” প্রার্থী হওয়ায় শার্শায় তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত অবস্থানে আপাতত তেমন কেউকে দেখা যাচ্ছে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন