1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা :

যশোর ৮৫/১ (শার্শা) আসনে বিএনপি’র দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।
সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু ও বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ ,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু ।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সহিদুল ইসলাম শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন