1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গীবাড়ী সংবাদদাতা:

পাচগাও ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান এইচ এম সুমন হাওলাদার এর স্বরনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাচগাও বালুর মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, দন্ত,গাইনি, মেডিসিনসহ নানা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন