1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর ‘আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ এনডিসি।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি ও বেগম সেগুফতা ফেরদৌস এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন