1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক করবারি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক করবারি আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরান,  গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সোমবার (১৯’জানুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মৃত. নূরুল হুদার ছেলে মো. আবু তহের (৪০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যার-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেফতারকৃতদের ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন