1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীর কৃতি সন্তান আলমগীর হোসেন সংবর্ধিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

টঙ্গীবাড়ীর কৃতি সন্তান আলমগীর হোসেন সংবর্ধিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

টঙ্গীবাড়ীর কৃতি সন্তান উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নির্বাচিত হওয়ায় টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৮জানুয়ারী) দুপুর ২ টায় ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া বালুর মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মহন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজির আলম শেখ অনিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন মোল্লা,জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিব শেখ,শহিদুল ইসলাম, বাবু বেপারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক মাহবুব মল্লিক, পাচগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হানিফ সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন