1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগ, জেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগ, জেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নাম ব্যবহার করে একটি কুচক্রি মহল শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের নেতারা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু বিশৃঙ্খল ও বিপদগামী ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, এমনকি রেললাইন অবরোধ ও আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে এবং ছাত্রদলের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ড একটি ষড়যন্ত্রের অংশ, যা নির্বাচন বানচালের অপচেষ্টাকে উসকে দিচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিট বা পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত নন বলেও স্পষ্ট করে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ডের দায় জেলা ছাত্রদল কোনোভাবেই বহন করবে না। জামালপুরের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন