1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে প্রথমবারের মত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব সংসদ, আয়োজকদের প্রেস ব্রিফিং - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে প্রথমবারের মত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব সংসদ, আয়োজকদের প্রেস ব্রিফিং

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ে প্রথমবারের মত ওয়ার্ড পর্যায়ের সমস্যা সম্ভাবনা নিয়ে দুইদিন ব্যাপী ২৫০ জন সংসদ সদস্যদের নিয়ে যুব সংসদ অনুষ্ঠিত হবে। আগামিকাল ১৬ ও ১৭ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুইদিন ব্যাপী চলবে এই যুব সংসদ। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের হল রুমে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান আয়োজকরা। এ সময় লিখিত বক্তব্য দেন ইয়ুথ পার্লামেন্টের সদস্য ও হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ছাত্র আহনাফ শাহরিয়ার সোহাগ এবং পঞ্চগড় সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াছমিন শান্তু। এছাড়াও প্রেস ব্রিফিংয়ে আয়োজক সদস্য হাবি প্রবি শিক্ষার্থী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াড ঢাকা নির্বাহি প্রধান মো. তন্ময় ইসলাম উপস্থিত ছিল।

প্রেস ব্রিফিং জানানো হয় এটি একটি তারুন্যনির্ভর সংসদীয় অনুশীলনমুলক প্ল্যাটফর্ম যেখানে পঞ্চগড় জেলার যুবক ও তরুনরা নীতি নির্ধারন ও নেতৃত্ব চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। যুব সংসদ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড়ের তরুন সমাজের মধ্যে পলিসি মেকিং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ন সমস্যা সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা এবং সংসদের প্রস্তাব বিল উত্থাপন বিষয়ে আলোচনার চর্চা গড়ে তোলা। ভবিষ্যতে পঞ্চগড়ের যুবকদের একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতা হিসেবে গড়ে উঠার জন্য তরুনদের মধ্যে বুদ্ধিবৃত্তিক যুক্তিবাদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রনয়নের ব্যবহারিক দক্ষতা তৈরি করা। পঞ্চগড়ের প্রতিটি ওয়ার্ড প্রতিনিধির মাধ্যমে পঞ্চগড় জেলার নিজ নিজ ওয়ার্ডের সমস্যা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা গ্রহন যা পরবর্তিতে সংশ্লিস্ট দায়িত্বশীল কতৃপক্ষের নিকট সুপারিশ আকারে প্রেরন করা হবে। যুব সংসদে স্পিকার হিসেবে আহসানিয়া মিশন বিশ^বিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার হিসেবে বাংলদেশ ডিবেট ফেডারেশনের ইউনিভার্সিটি সেক্রেটারি শারমিন সুলতানা নিশি উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন