1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘাটাইলে পুকুরে গোসল করতে নেমে ১জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ঘাটাইলে পুকুরে গোসল করতে নেমে ১জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঘাটাইল(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে ডুবে হাসিবুল( ২৯)নামে এক যুবক ডুবে নিহত হয়েছে। তার বাড়ী পঞ্চগড় জেলার বোদা থানার গোবার ভিটা গ্রামের বাদশা মিয়ার ছেলে। মঙ্গলবার (১৩জানুয়ারী)সকাল ১১টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেব নাথ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উপজেলা প্রশাসনের পুকুরে হাসিবুল (২৯) গোসল করতে নামে। ডুব দেওয়ার পরে উঠেনি। বিষয়টি আশে পাশের লোকজন দেখেন। অনেক সময় পেরিয়ে গেলেও ডুব দিয়ে না উঠার কারনে । পরে ঘাটাইল ফায়ার সার্ভিসের দল কে জানান তারা টাঙ্গাইল জেলার ডুবুরী ইউনিটের লোকজন খবর দিলে ২ঘন্টা চেষ্টা করে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ওয়ার্কসপ পরিদর্শক রতন কুমার দেবনাথ জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে টাঙ্গাইল থেকে ডুবুরী ইউনিট কে খবর দেই পরে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে।
ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান লাশ থানায় আছে। তার স্বজন এলে আইনি প্রক্রিয়া হস্তান্তর করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন