1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আ.লীগের নেতা শিমুল গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আ.লীগের নেতা শিমুল গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরানঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলার প্রভাবশালী নেতা আশরাফুল আলম শিমুলকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি) রাতে ঢাকা রমনা কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতার আশরাফুল আলম শিমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত্যু খায়রুল বাকী মিয়ার ছেলে।

মেট্রোপলিটন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতার আশরাফুল আলম শিমুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, জানান, গ্রেফতার আশরাফুল আলম শিমুল ৫ আগস্ট গণঅভুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি ঢাকা এসে বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কারো ছাড় নেই। তাদের আইনের আওতায় আনা হবে অবশ্যই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন