1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

সালথায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সালথায় বাংলাদেশের সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিএনপি নেতা জাহিদ হোসেন ও রাশেদ মাতুব্বরের আয়োজনে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাগবাড়ি হাজী বাড়ি প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের আগে বেগম খালেদা জিয়া’র জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জুয়েল হোসেন সুমন মুন্সি, সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্যা, আনোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান, কাইয়ুম মোল্যা, ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন কোহিনুর, বিএনপি নেতা হাজি রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুল প্রমুখ। এছাড়াও ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন