1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নবীনগরে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার কমিটি পূর্ণাঙ্গকরণ ও পরিচিতি সভা উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি ২০২৫) সকালে নবীনগর পৌর এলাকার জল্লা-কনিকাড়া ব্রীজ সংলগ্ন রাধিকা রোডের থ্রি স্টার কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবীনগর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল আল কাসেমী দা. বা. এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত এমপি পদ প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি উবায়দুল্লাহ এর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শরিফ উদ্দিন মোহল্লী, মুফতি উবাদুল্লাহ মাদানী, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী, মাওলানা জসিম উদ্দিন সরকার, মাওলানা মেহেদী হাসান, হাফেজ মাওলানা মকবুল হোসাইন, হাফেজ মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আবুল হাসান।
এছাড়া সাইফুল্লাহ সেন্টু, মোঃ আমীর হোসাইন, হাফেজ মনির হোসেন, মাওলানা ওমর ফারুক রাজু, আজহারুল ইসলাম দুলালসহ অন্যান্যরা।
এ সময় এমপি পদ প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন, আমাদের মসজিদের-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনরা সবচেয়ে বেশি অবহেলিত। উনারা যে বেতন পান এই বেতনে এখন চলা মুশকিল। আমি যদি এমপি হই ইনশাল্লাহ উনাদের জন্য সরকারিভাবে না পারলে নিজের থেকে কিছু করবো।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা যদি এই সময় আমাদের প্রার্থীকে বিজয়ী করতে না পারি তাহলে আর না পারবো না। আমাদের এখনই সুযোগ আমাদের প্রার্থীকে বিজয়ী করে সংসদে নিয়ে যাওয়া।
এ সময় খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসেন আশরাফী সকলের কাছে দোয়া চান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন