1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান:

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুইদিন পর বাঁস বাগান থেকে শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

গতকাল (৬’জানুয়ারী) মঙ্গলবার বিকাল ২ টা ৪৫ মি. সময় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁস বাগান থেকে নিখোঁজ সিনথিয়া (৯) এর মরদেহ উদ্ধার করে এসআই বোরহান ও নূর আলমের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।

কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি মাসের গত (৪’জানুয়ারী) সিনথিয়া নিখোঁজ হয়। নিখোঁজ শিশু সিনথিয়ার মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এসআই বোরহান’কে তদন্তের দায়িত্ব দিলে তিনি সরেজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করার সময় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁস বাগানে নিখোঁজ সিনথিয়ার মরদেহের খোঁজ মেলে। পরে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাজিব নামের একজনকে গ্রেফতার করা হয়ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন