1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মায়ের মৃত্যুর ৫ম দিনে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

মায়ের মৃত্যুর ৫ম দিনে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর ৫ম দিন রাতে কুলখানির আয়োজনকালে বিদ্যুস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, মায়ের কুলখানির জন্য আনুমানিক রাত ১১ টায় জবাইকৃত গরু’র রক্ত পরিষ্কার করার সময় নারিকেল গাছে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশতা এ দূর্ঘটনা ঘটে। মরহুমের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মরহম মো. আবুল হোসেনের বাড়ি ঘিরে শত শত মানুষের ভিড়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা আর কান্নার রুল পড়েছে।

জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন