1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনিয়মের অভিযোগে টঙ্গীবাড়ী পবিস অফিসের ইলেক্ট্রিশিয়ান ওয়াহিদুজ্জামান ১ বছরের জন্য সাময়িক বরখাস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনিয়মের অভিযোগে টঙ্গীবাড়ী পবিস অফিসের ইলেক্ট্রিশিয়ান ওয়াহিদুজ্জামান ১ বছরের জন্য সাময়িক বরখাস্ত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অনিয়মের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) অফিসের ইলেক্ট্রিশিয়ান ওয়াহিদুজ্জামান কে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পবিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগ, মিটার সংক্রান্ত কাজ ও গ্রাহক সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এক বছরের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। গত
কর্তৃপক্ষ আরও জানায়, বরখাস্তকালীন সময়ে ওয়াহিদুজ্জামান কে বিভাগীয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে হবে। এদিকে স্থানীয় গ্রাহকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জরুরি। এ বিষয়ে উপজেলা ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুস সালাম বলেন, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ইলেক্ট্রিশিয়ান ওয়াহিদুজ্জামান এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷ তদন্তে তার অনিয়ম ধরা পরায় তাকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন