1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‍্যাব-৯ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

র‍্যাব-৯ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতাঃ

র‍্যাব-৯ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় পৃথক অভিযানে ভিকটিমকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম দোয়ারাবাজার থানাধীন জান্নাত রা: মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত রুবেল মিয়া ও তার সহযোগী জোরপূর্বক তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মোঃ রুবেল মিয়া (২১)-কে গ্রেপ্তার করা হয়। আসামি রুবেল মিয়া দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে।

অপরদিকে, ৪ জানুয়ারি রবিবার ভোর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে র‍্যাব মামলার ভিকটিমকে উদ্ধার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন