1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টায় তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে, রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ও নানান স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। শেষ পর্যন্ত রাতেই তাকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ওসমান হাদি সারা বাংলাদেশে জন্মেছেন। এই মাহাদী হবিগঞ্জের হাদি। পুলিশ আমাদের বলেছে সন্তোষ হত‍্যার কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। থানায় সৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা যেহেতু চলবে না, সেহেতু এ মামলায় গ্রেফতার করার কোনো সুযোগ নেই। আমরা মাহাদীকে জামিনে মুক্ত করে আনন্দ মিছিল করবো। ততক্ষণ সবাইকে শান্ত থাকতে হবে।’

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন