1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১২ জনের বৈধ-১২ জনের বাতিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১২ জনের বৈধ-১২ জনের বাতিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতাঃ

জামালপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই শুরু হয়। এই তিনটি আসনে দাখিলকৃত ২৪টি মনোনয়ন পত্রের মধ্যে ১২টি বৈধতা পেয়েছে আর ১২টি বাতিল করা হয়েছে।
১৩৮, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মোট ৪টি মনোনয়নপত্রের মধ্যে ৩জনের মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। এর মধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মো. আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এই আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী এ, কে, এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
১৩৯, জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট মনোনয়ন জমা পড়েছে ৯টি। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ও বাতিল ঘোষনা করা হয়েছে ৬ জনের মনোনয়নপত্র। এদের মধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. ছামিউল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মীর শরিফ হাসান লেনীন, শরিফুল ইসলাম খান, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ ও মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এবং শওকত হাসান মিয়ার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
১৪০, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট মনোনয়ন জমা পড়েছে ১১টি। এর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ও ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। এদের মধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদ (জিওপি) মো. রুবেল মিয়া ও লিটন মিয়া, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। আর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস.এম শাহীনুর রহমানের।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, যাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে তারা চাইলে নির্বাচন অফিসার কার্যালয়ে আগামী ৫ জানুয়ারি আপিল করতে পারবেন। একই সাথে রবিবার সংসদীয় আসন ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ি) ও ১৪২, জামালপুর-৫ (জামালপুর সদর) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন